,

পাকিস্তানে ভারী বৃষ্টিতে ১১১ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এনডিএমএ-এর তথ্য অনুযায়ী, গত ২৬ জুন থেকে গতকাল ১৪ জুলাইয়ের মাঝে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাবে। এ পর্যন্ত ওই প্রদেশটিতে মারা গেছেন ৪০ জন।

একই সময়ে খাইবার পাখতুনখোয়া, সিন্ধু, বেলুচিস্তান প্রদেশে মৃতের সংখ্যা যথাক্রমে ৩৭, ১৭ ও ১৬ জন।

এই বৃষ্টিতে পাকিস্তান-শাসিত কাশ্মীরেও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতদের মাঝে ৫৩ জন শিশু এবং ১৯ জন নারী রয়েছেন।

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ১৫ থেকে আগামী ১৭ জুলাইয়ের মাঝে ভারী বৃষ্টির কারণে চিত্রাল, দির, সোয়াত, শাংলা, মানসেহরা, ম্যুরি গালিয়াত, কোহিস্তান, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে নদী ও জলাধারগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

এ সময় কিছু কিছু অঞ্চলে ভূমিধস হওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল