,

পিআর নির্বাচন আটকানো বৈষম্য: জামায়াত

news-image

অনলাইন ডেস্ক : কোনো একটি দল বা তিনটি দল না চাইলে পিআর পদ্ধতিতে নির্বাচন (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি) আটকে যাওয়াটা ইনজাস্টিস বা বৈষম্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার বিরতিতে তিনি এ কথা বলেন।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেছেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মেজরিটি দল পক্ষেই আছে। কোনো এক জায়গায় একটা সলিউশন বের করতে হবে।’

মোহাম্মদ তাহের বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য দুই-তৃতীয়াংশ মেজরিটি থাকতে হবে। একটি মাত্র দল বা সরকারি দল সংবিধান সংশোধন করে ফেলবে, এটা আমরা চাই না।’

তিনি বলেন, ‘কিছু সংখ্যক দল ছাড়া আমরা বেশিরভাগই দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে একমত হয়েছি। পিআর পদ্ধতির ব্যাপারেও আমরা একমত হয়েছি।’

সংসদে নারী আসন ১০০ করার পক্ষে জামায়াত মত দিয়েছে বলে জানান জামায়াতের নায়েবে আমির।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে