সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাময়িক বরখাস্ত এনবিআরের ৮ কর্মকর্তা

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয়েছে তিন উপকর কমিশনারকে।

আজ মঙ্গলবার পৃথক আটটি প্রজ্ঞপন জারির মাধ্যমে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সচিব মো. আব্দুর রহমান খান এফসিএমএ।

সাময়িক বরখাস্ত হওয়া ওই আট কর্মকর্তা হলেন- মাসুমা খাতুন, বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম-কর কমিশনার), কর অঞ্চল-২, ঢাকা; মুরাদ আহমেদ, যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-১৫, ঢাকা; মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-কুষ্টিয়া; মোনালিসা শাহরীন সুস্মিতা, যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-নোয়াখালী; মো. আশরাফুল আলম প্রধান, যুগ্ম-কর কমিশনার, কর অঞ্চল-কক্সবাজার; মোহাম্মদ শিহাবুল ইসলাম, উপ-কর কমিশনার, কর অঞ্চল-খুলনা। মোসা. নুশরাত জাহান শমী, উপ-কর কমিশনার, কর অঞ্চল-রংপুর; ইমাম তৌহিদ হাসান শাকিল, উপ-কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের ২২ জুন জারিকৃত বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (১) ধারা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন তারা।

এর আগে গত ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে আন্দোলন চলার মধ্যে গত ২২ জুন আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে ‘তাৎক্ষণিক বদলি’ করা হয়। এর মধ্যে দুজন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের, একজন এনবিআর বোর্ড অফিসের এবং বাকি দুজন ঢাকা ও কুমিল্লার কর অঞ্চলের।

কর প্রশাসনের এক আদেশে বলা হয়, উপ-কর কমিশনার শাহ মোহাম্মদ ফজলে এলাহীকে আয়কর গোয়েন্দা থেকে বদলি করে ময়মনসিংহ কর অঞ্চলে পাঠানো হয়েছে।

উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলামকে ঢাকার কর অঞ্চল-১৬ থেকে থেকে খুলনা কর অঞ্চলে এবং উপ-কর কমিশনার মো. আব্দুল্লাহ ইউসুফকে বোর্ড থেকে সরিয়ে বদলি করা হয়েছে বগুড়া কর অঞ্চলে।

এছাড়া উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিলকে আয়কর গোয়েন্দা থেকে কুমিল্লা কর অঞ্চলে এবং উপ-কর কমিশনার নুসরাত জাহান শমীকে কুমিল্লা কর অঞ্চল থেকে রংপুর কর অঞ্চলে পাঠানো হয়।

গত ২৯ জুন এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে চলা আন্দোলন স্থগিত হয়। আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় এনবিআরের চার শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এছাড়া ১১ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট