,

সাকিবের সঙ্গে কথা বলব, তারপর সিদ্ধান্ত: আমিনুল ইসলাম

news-image

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনায় শুরু হয়েছে। সম্প্রতি গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে ম্যাচসেরা পারফরম্যান্সের পর নতুন করে প্রশ্ন উঠেছে—সাকিব কি আবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন?

এ প্রসঙ্গে আজ সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানান, সাকিব এখনো সব ফরম্যাট থেকে অবসর নেননি, তাই সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমিনুল বলেন, ‘সাকিব তো অ্যাভেইলেবল ক্রিকেটার তার সঙ্গে কথা বলব। এরপর আমরা সিদ্ধান্ত নেব।’

গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সাকিব দেশে ফেরেননি। তবে এরপর অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন এবং জানিয়েছিলেন, সাদা পোশাকে বিদায়ের জন্য মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিকে বেছে নিতে চান। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপেই হয়তো তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন বলেও জানান, যদিও দলের প্রয়োজনে আবারও ফিরতে রাজি থাকার ইঙ্গিত দেন।

ওই সময় তিনি একবার দেশে ফিরলেও নিরাপত্তা শঙ্কায় আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। এরপর চোট ও বোলিং অ্যাকশন সংশোধনের পর পাকিস্তান সুপার লিগ দিয়ে মাঠে ফেরেন। বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।

প্রথম ম্যাচেই নিজের পুরনো রূপে দেখা দেন সাকিব—৩৭ বলে ৫৮ রান ও ৪ ওভারে মাত্র ১৩ রানে ৪ উইকেট। তবে পরের দুটি ম্যাচে ছিলেন বিবর্ণ—৭ ও ৪ রানে আউট হন এবং বল হাতে কোনো সাফল্য পাননি।

সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান এর আগেই বলেছিলেন, তার জন্য দলের দরজা খোলা। আজ বিসিবি সভাপতি আমিনুলও সেই কথারই পুনরাবৃত্তি করেন।

তবে রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত মামলা তাকে জটিলতায় ফেলেছে। চেক জালিয়াতির মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। এসব কারণে জাতীয় দলে তার ফেরা নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

সাকিবের সঙ্গে শেষবার কবে কথা হয়েছে জানতে চাইলে আমিনুল বলেন, ‘আমার সঙ্গে বেশ কিছুদিন ধরে যোগাযোগ হয়নি। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পরও কোনো যোগাযোগ হয়নি।’

এখন দেখার বিষয়, বিসিবির সঙ্গে আলোচনার পর কী সিদ্ধান্ত আসে এবং সাকিব আদৌ দেশের হয়ে আর মাঠে নামতে পারবেন কি না।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে