,

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে নাসিরনগরে ৮৬ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  শিশুদের মেধা বিকাশেই আমাদের লক্ষ্য’এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায়  এবারও উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেনের ২০২৪ সালের ৮৬ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা  করা হয়েছে। আজ (১২ জুলাই)

শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসোসিয়েশনের সভাপতি ও নাসিরনগর সরকারি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ মোঃ আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আর্দশ বিদ‍্যা নিকেতনের  শিক্ষক শিবলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইসহাক  মিঞা । বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক  মোহাম্মদ রহমত  আলী,সাংবাদিক আকতার হোসেন ভূইঁয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  কুলিকুন্ডা ফুলপাখি কিন্ডার গার্টেনের পরিচালক  সফিকুল ইসলাম ইউনুস ।

এছাড়াও অন্যান্যদের বক্তব্য রাখেন অভিভাবক সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আজদু মিয়া,পারভীন  আক্তার, শিক্ষক  শাহ আলম ভূইঁয়া, ফয়সাল মাহমুদ জেবের নুর প্রমূখ । অনুষ্ঠানে ট্যালেন্টপুল,সাধারণ ও বিশেষ গ্রেডে ৮৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এসময় উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ শিক্ষক,শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে