,

এনসিপিকে লোকের ভয় দেখাবেন না: নাহিদ ইসলাম

news-image

যশোর প্রতিনিধি : আজ বিকেলে যশোর শহরের জজকোর্ট ঈদগাহ মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আমাদের সময়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি দল তাদের কোটি কোটি লোক আছে বলে জাহির করে। এনসিপিকে লোকের ভয় দেখাবেন না। এনসিপি জণগনের সঙ্গে ইনসাফ করা লোক চায়।’

আজ শুক্রবার বিকেলে যশোর জজকোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না। যদি এনসিপির নেতাকর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, দল তাদের বিরুদ্ধেও মাঠে নামবে। ‘

পথসভায় দলের সদস্যসচিব আক্তার হোসেন বলেন, ‘সংস্কারের আলাপ টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না।’

তিনি বলেন, ‘বাংলাদেশর মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু তাদের দাদাগিরি আমরা মেনে নেব না।’

দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনায় অপর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘কেউ কেউ এনসিপিকে নির্বাচনবিরোধী দল হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এনসিপি কখনো নির্বাচনবিরোধী দল নয়। আমরাও নির্বাচন চাই। তবে বিচার, সংস্কারসহ জুলাই গণঅভ্যুত্থানের দাবির প্যাকেজ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। প্রয়োজনে এসব দাবি বাস্তবায়নে আরেকবার গণঅভ্যুত্থান ঘটানো হবে। যারা এর বিরোধিতা করবে তাদের লাল কার্ড দেখানো হবে।’

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে শহরের রেলরোডস্থ চার খাম্বার মোড়ে একটি অভিজাত হোটেলে বেলা ১২টার দিকে শহিদ যশোরের জুলাই অভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। পরে স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রায় মিলিত হন তারা। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে সভাস্থলে এসে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন। পথসভা শেষে জুলাই পদযাত্রা খুলনার উদ্দেশে রওয়ানা হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে