,

শুধু হাসিনার নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল

news-image

অনলাইন ডেস্ক : শুধু হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়িা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ বুধবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপিন মহাসচিব বলেন, ‘দেশের গণতন্ত্র ধ্বংস এবং বিরোধীদলের ওপর দমন-পীড়নের জন্য আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সরাসরি দায়ী। বিএনপি মনে করে, এ দায় শুধু শেখ হাসিনার নয়, বরং দলীয়ভাবে আওয়ামী লীগকেও বিচারের মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার রোষানলের সবচেয়ে বড় শিকার বিএনপি। একের পর এক হামলা-মামলা, গুম-খুন, গণগ্রেপ্তার আর সর্বশেষ গণহত্যায় সরাসরি যুক্ত ছিলেন তিনি। সুতরাং বিচার শুধু হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন আর সংস্কার কখনো সাংঘর্ষিক নয়। বিএনপি সব সময়ই সংস্কারের পক্ষে। যারা মনে করেন নির্বাচন প্রয়োজন নেই, তাদের বলব নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সর্ম্পক থাকে। যে সংস্কার হচ্ছে, প্রতিটি সংস্কারের দাবি বিএনপিই করেছে। সংস্কার কমিশনের বৈঠক আমরা অংশ নিচ্ছি। সংস্কার এবং নির্বাচন দুইটি একসঙ্গে চলতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে