,

১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হবে এসএসসির ফল

news-image

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা ফল জানতে পারবেন www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও বোর্ড নির্বাচন করে। এছাড়া বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে হলে প্রতিষ্ঠানপ্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে Result Corner থেকে ফল ডাউনলোড করতে হবে।একইসঙ্গে পরীক্ষার্থীরা নিজেদের ফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।

আবার ফল এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠিয়ে ফল জানা যাবে। ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তিতে এসএমএস পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

আইড় মাছের ভুনা ঝোল — সংক্ষেপে রেসিপি

শিল্পীদের ধর্মকর্ম না জেনে মন্তব্য নয়: নূতন

সত্যজিতের গল্পে ফিরছেন সব্যসাচী, পরিচালনায় সন্দীপ

দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট

সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

পুরাতন বাণিজ্য মেলা মাঠে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলে আগে থেকেই সক্রিয় ছিল একাধিক পক্ষ

বোরকা পরে ভূমি অফিসে ডিসি ফরিদা, নিলেন সেবাগ্রহীতার অভিজ্ঞতা

জমি দখলের চেষ্টা ও বাড়িতে হামলায় গ্রেপ্তার ১৩

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

হাম ও উপসর্গে মৃত্যু ১ হাজার ১০০ ছাড়ানোর পথে