,

সঞ্চয়পত্রে সুদহার বাড়িয়ে দিলে জনগণ ব্যাংকে টাকা রাখবে না: অর্থ উপদেষ্টা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসের মধ্যেই ব্যাংকিংখাতকে এগিয়ে নিতে পারব, তবে পুরোপুরি নয়, সময় লাগতে পারে। সঞ্চয়পত্রে সুদহার বাড়িয়ে দিলে জনগণ ব্যাংকে টাকা রাখবে না।’

আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, ‘মানিলন্ডারিংয়ের টাকা ফিরিয়ে আনার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তবে সময় লাগবে। যতগুলো টাকা বিদেশে পাচার হয়েছে, দেশের ইতিহাসে তা আর হয়নি। অর্থপাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে, এ জন্য কারিগরি সহায়তা দরকার, তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।’

বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন দিক দিয়ে চিন্তা-ভাবনা করছে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় প্রথমবারের মতো নিজ জন্মস্থান নবীনগরে সরকারি সফরে আসলেন সালেহউদ্দিন আহমেদ। আজ দুপুরে নবীনগর ডাকবাংলাতে আসার পর তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দেওয়া হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক দিদারুল আলমের সভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথিরি বক্তব্য দেন অর্থ উপদেষ্টা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড