সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ জন্মস্থান নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই  প্রথমবার নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসছেন ড. সালেহউদ্দিন আহমেদ।

সরকারি সফরে শনিবার (৫ জুলাই) আসছেন তিনি। গত ৩০ জুন উপদেষ্টার একান্ত সচিব ড. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে সড়ক পথে ঢাকা থেকে নবীনগরে আসবেন ড. সালেহউদ্দিন আহমেদ।

সকাল ১০.৩০ মিনিটে নবীনগর স্থানীয় জেলা পরিষদ ডাকবাংলোতে অবস্থান করবেন। দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। পরে বিকেল পাঁচটায় ঢাকার পথে রওয়ানা দিবেন। এই সফরে তিনি পৈতৃক বাড়ি নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রাম পরিদর্শন করবেন কিনা সফরসূচিতে নেই। একটি বিশেষ সূত্র বলছে গ্রামের বাড়িতে যাবেন।

এ দিকে নবীনগরের কৃতি সন্তান ড. সালেহউদ্দিন আহমেদ আসার খবরে সাধারণ মানুষের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।

উপদেষ্টাকে বরণ করতে নবীনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

তিনি বলেন, উপদেষ্টা মহোদয় নবীনগর আসছেন, এটা আনন্দের সংবাদ। এই সংবাদ পাওয়ার পর থেকেই আমরা স্যারকে বরণ করতে কাজ শুরু করে দিয়েছি। জেলা প্রশাসক স্যারও সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন আমাদের প্রস্তুতির বিষয়ে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা