,

শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যা বললেন মিরাজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় এক উইকেট হারিয়ে দলীয় শতক স্পর্শ করেছিল বাংলাদেশ। এমন শুরুর পর হঠাৎ ছন্দ পতন। এক উইকেটে ১০০ রান থেকে ১০৫ এ যেতেই সাজঘরে ফেরেন আরো ছয় ব্যাটার। অর্থাৎ, ৫ রান যোগ করতে গিয়ে ৭ উইকেট হারায় বাংলাদেশ। এরপর আর ম্যাচে ফেরা হয়নি টাইগারদের। ৭৭ রানের জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা।

কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেছেন আসালঙ্কা। জবাবে খেলতে নেমে ৩৫ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

এমন হারের পর অবশ্য অধিনায়কের জন্য ব্যাখা দেওয়াটা খুবই কঠিন ছিল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মিরাজ বলেন, ‘উইকেট ভালো ছিল, আমি মনে করি আমরা ভালো বল করেছি বিশেষ করে পেস বোলাররা। মাঝের ওভারে অবশ্য আমরা উইকেট তুলতে পারিনি। আমাদের দুই জন বোলারের পায়ে সমস্যা হয়েছিল।’

‘তবে আসালাঙ্কাকে ক্রেডিট দিতে হবে। তামিম শান্ত ভালো শুরু করেছিল আমাদের। যদিও শান্তর আউটটা একটা ভুল ছিল। মিডল অর্ডার ভালো করতে পারেনি। দ্রুত উইকেট হারানোর কারণে সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের ছোট ছোট জুটি দরকার ছিল, আমাদের সুযোগ ছিল তবে সেটা ধরতে পারিনি।’-যোগ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড