,

শেফালির মৃত্যুতে কোন ভয় গ্রাস করেছে দীপিকাকে?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জারিয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সাধারণ মানুষ। ‘কাঁটা লাগা গার্ল’-এর মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যাওয়াটা যেন কেউই মেনে নিতে পারছেন না। জীবন যে ক্ষণস্থায়ী তা সকলেরই জানা। তবে এমন আকস্মিক প্রয়াণ যে কতোটা কঠিন তা শেফালির চলে যাওয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

এদিকে অভিনেত্রী দীপিকা কক্করও এই মর্মান্তিক খবরে আতঙ্কিত। ক্যান্সারের সঙ্গে কিছুদিন ধরে লড়াই করছেন তিনি। এমন সময়ে শেফালির চলে যাওয়া যেন তাকে আরও একবার মনে করিয়ে দিয়েছে জীবনের চরম অনিশ্চয়তার কথা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ভিডিও পোস্ট করেছেন দীপিকা কক্কর। ভিডিওতে তাকে স্বামী শোয়েবের সঙ্গে শেফালির আকস্মিক মৃত্যু নিয়ে আলোচনা করতে দেখা যায়। দীপিকা বলেন, ‘শেফালির খবরগুলো সত্যিই মর্মান্তিক। খুবই দুঃখজনক ঘটনা। তাকে ব্যক্তিগতভাবে চিনতাম না কখনো তার সঙ্গে দেখাও হয়নি তবে কত কাজ দেখেছি মনে পড়ছে।’

অভিনেত্রী আরও বলেছেন, ‘জীবন খুবই ক্ষণস্থায়ী। কার সঙ্গে কখন কী ঘটবে কার আয়ু কত দিন, ঈশ্বর সব জানেন শুধু আমরা জানি না। ভালো থাকবেন বন্ধুরা। প্রতিদিন ভালোভাবে বাঁচুন।’

তার কথায়, ‘আজকাল যা ঘটছে হঠাৎ করে আমাদের কাছে যে খবরগুলো আসছে তা যন্ত্রণার। বারবার মনে হচ্ছে ঈশ্বরের কাছে এই জীবনের জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত জীবনকে সুন্দরভাবে কাটানো উচিত অবশ্যই কঠোর পরিশ্রম করা উচিত এবং সুখী হওয়ার চেষ্টা করা উচিত।’

উল্লেখ্য, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন অভিনেত্রী ও মডেল শেফালি জারিয়ালা। তার মাত্র ৪২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল