সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন পরিচালক জঁ পেম

news-image

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জঁ পেম। সোমবার (৩০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।

এতে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।

ফ্রান্সের নাগরিক ও প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত জঁ পেম ২০০৩ সালে বিশ্বব্যাংকে জ্যেষ্ঠ অবকাঠামো বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। এরপর তিনি বিশ্বব্যাংক গ্রুপের বিভিন্ন দায়িত্বে ছিলেন, যার মধ্যে রয়েছে গ্রুপটির বেসরকারি খাতের শাখা আইএফসিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা।

জঁ পেম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চলে আর্থিক খাতসংক্রান্ত নানা বিষয়ে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। এই নিয়োগের আগে তিনি বিশ্বব্যাংকের ফাইন্যান্সবিষয়ক গ্লোবাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুসংহত, স্থিতিশীল, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গঠনে বিশ্বব্যাংকের বৈশ্বিক কার্যক্রম পরিচালনা করেন।

বিশ্বব্যাংকের ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি অ্যান্ড ইন্টেগ্রিটি গ্লোবাল টিমের নেতৃত্বও দিয়েছেন তিনি। এই দলটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কার্যকর আর্থিকব্যবস্থা গঠনে দেশগুলোকে সহায়তা করে।

জঁ পেম বলেন, ‘বিশ্বকে দেখানোর মতো বিশেষ উন্নয়ন অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। এই দেশটি বারবার বিস্ময় সৃষ্টি করেছে তাদের উদ্ভাবনী উন্নয়ন পদ্ধতি, সংকট মোকাবিলার দৃঢ় সংকল্প ও টেকসই অগ্রগতির মাধ্যমে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি, যাতে দেশটি একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে পারে।’

পেম আরও বলেন, ‘বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতের দুই অঙ্গ প্রতিষ্ঠান- আইএফসি ও এমআইজিএর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা বিনিয়োগ আহরণ, বেসরকারি খাতের প্রবৃদ্ধি এবং মানসম্মত কর্মসংস্থান সৃষ্টির জন্য একত্রে কাজ করছি।’

বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক হিসেবে পেম এখন এই দুই দেশের সঙ্গে কৌশলগত ও নীতিনির্ধারণী সংলাপ পরিচালনা করবেন এবং উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবেন। সূত্র: ইউএনবি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা