,

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনা নিহত

news-image

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক বহর লক্ষ্য করে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৬ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ, যাদের মধ্যে বেসামরিক নাগরিক, স্থানীয় সরকার কর্মকর্তা এবং পুলিশ সদস্যও রয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে এসব তথ্য জানিয়েছে স্থানীয় নিরাপত্তা ও সরকারি সূত্র।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে একটি সামরিক বহরে ধাক্কা দেয়।এ ঘটনায় প্রথমে নিহতের সংখ্যা ১৩ জন জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে দাঁড়ায়।

জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, বিস্ফোরণের ধাক্কায় দুটি বাড়ির ছাদ ধসে পড়ে। এতে ছয় শিশু আহত হয়েছে।

হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুরের নেতৃত্বাধীন একটি তালেবানপন্থি সশস্ত্র গোষ্ঠী, যা পাকিস্তানি তালেবানের একটি অংশ।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা বেড়েছে। ইসলামাবাদ দাবি করে আসছে, আফগানিস্তান থেকে পরিচালিত হচ্ছে এসব হামলা—যদিও তালেবান প্রশাসন তা অস্বীকার করে।

এএফপির হিসাব অনুযায়ী, চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল