,

ডিবি কার্যালয়ে সাবেক সিইসি নুরুল হুদা

news-image

অনলাইন ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর উত্তরা পশ্চিম থানা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সিইসি নুরুল হুদাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে, আজ সন্ধ্যায় রাজধানীর উত্তরায় এ কে এম নুরুল হুদাকে আটক করে জুতাপেটা করে উত্তেজিত জনতারা। পরে জুতার মালা পরিয়ে তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, আজ সকালেই বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ ঢাকার শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। যেখানে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের সাবেক প্রধান কমিশনারদের অভিযুক্ত করা হয়।

মামলায় সাবেক সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ, কে এম নুরুল হুদা ও বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। মামলার পর সন্ধ্যায় নুরুল হুদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট

রোহিঙ্গা ক্যাম্পে বাল্যবিয়ে ঠেকাতে এগিয়ে শিশুরাই

বারিধারায় শ্রমিক নিহতের মামলায় কিশোরের জামিন নামঞ্জুর

শিক্ষাপ্রতিষ্ঠান মাদকমুক্ত রাখার আহ্বান রাষ্ট্রপতির

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল