,

দেশ ছাড়লেন মাহিয়া মাহি

news-image

বিনোদন ডেস্ক : ঢালিউডের আলোচিত চিত্রনায়িকার তালিকায় আছেন মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগমাধ্যমেও দারুণ সক্রিয় তিনি। ব্যক্তি জীবনের বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। হঠাৎ করেই ফেসবুকে দেশ ছাড়ার খবর জানালেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক পৌঁছেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি। যদিও এই সফরের উদ্দেশ্য নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী। এবার মাহিয়া মাহি পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে।

 

ফেসবুকে মাহি লিখেছেন, “ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।” পোস্টে লোকেশন হিসেবে উল্লেখ করেছেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র। তার এই পোস্টে অনেকেই ধরে নিচ্ছেন, মাহি হয়তো দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়ছেন। একটি সংবাদমাধ্যমে মাহি বলেন, ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে, তাই এবার একটু সময় বের করে এলাম। বাচ্চা তো দেশে আছে, ঘুরে ফিরে যাব।

ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশ কিছুদিন বেশ আলোচনায় ছিলেন মাহি। দ্বিতীয় সংসার ভেঙে যাওয়ার পর রুপালি পর্দায় নিয়মিত দেখা যাচ্ছে না তাকে। সর্বশেষ তাকে দেখা গেছে শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে। ২০২৪ সালের মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন মাহিমা মাহি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড