,

বাসায় ফিরেছেন জাহিদ হাসান

news-image

বিনোদন প্রতিবেদক : চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ক্রমেই তার শরীরের উন্নতি হচ্ছে। আজ (১৪ জুন) জাহিদ হাসান জাগো নিউজকে এ কথা জানিয়েছেন।

জাহিদ হাসান বলেন, ‘এখন আমি আগের চেয়ে বেশ ভালো আছি। গত পরশু দিন রাতে (১২ জুন) বাসায় ফিরেছি। ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

গত ৯ জুন জাহিদ হাসানের ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। চারদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এ অভিনেতা।

এবারের ঈদে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট