,

রাজধানীতে ফিরছে মানুষ, শুরু হচ্ছে কর্মব্যস্ততা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের আমেজ এখনো না কাটলেও রাজধানীতে গ্রাম থেকে ফিরে আসা মানুষের সংখ্যা বাড়ছে। বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়ায় শুরু হয়েছে কর্মব্যস্ততাও। সরকারি হিসাব অনুযায়ী ঈদের ছুটি চলবে আরও তিন দিন। তবে এখনো কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে।

বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষ্যে আজও কেউ কেউ বাড়ি যাচ্ছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। বিপরীতে ঢাকায় ফিরে আসছেন বেশি সংখ্যক মানুষ। পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, এখন যাত্রী অনেক কম। ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে বাস ছাড়তে হচ্ছে। সে তুলনায় ঢাকা ফেরত প্রতিটি বাস যাত্রীতে ভরপুর থাকে।

একই কথা জানিয়েছেন হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুর রহমান। তিনি বলেন, বাড়িমুখী যাত্রীর পরিমাণ এখন কম। যারা যাওয়ার তারা ইতোমধ্যে চলে গেছেন। আমাদেরও অল্প যাত্রী দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলোর কোনোটিই খালি ফিরছে না।

সরকারি ছুটি ১৪ জুন পর্যন্ত থাকলেও অধিকাংশ বেসরকারি অফিসের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। তাই জীবিকার তাগিদে ঢাকা ফিরছেন অনেকে।

কথা হয় চাকরিজীবী অপু রহমানের সঙ্গে। তিনি বলেন, অফিসে ঈদের ছুটি ছিল চারদিন। পরে একদিন বাড়িয়ে নিয়েছিলাম। ছুটি এখন শেষ, তাই ফিরে এসেছি।

মিরপুরের একটি বেসরকারি অফিসে চাকরি করেন তানিম আহমেদ। তিনি বলেন, এবার দীর্ঘসময় সরকারি ছুটি থাকলেও বেসরকারি অফিসের ছুটি ছিল ৪ থেকে ৫ দিন। তাই চাইলেও বেশি দিন বাড়ি থাকার উপায় নেই। ফিরে আসতে হয়েছে।

পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ঢাকা ফিরেছেন সাগর মাহমুদ। তিনি বলেন, প্রতিবার ঈদ উপলক্ষ্যে বাড়ি যাওয়া হয়। ইচ্ছে ছিল আরো কিছুদিন থাকার। তবে অফিস শুরু হয়ে গেছে। তাই ফিরতে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী