,

যেসব খাবারের সঙ্গে আলু মেশাবেন না

news-image

জীবনযাপন ডেস্ক : ছোট থেকে বড় সবার প্রিয় একটি খাবার হচ্ছে আলু। প্রায় সবকটি তরকারিতেই এই আলু যোগ করা যায়। এর ফলে তরকারিটি আরো হয়ে উঠে। বিশেষ করে ছোটরা সবজি থেকে শুধু আলু বেছে বেছে খায়।

তবে সব সবজিতে কি আলু যোগ করা ঠিক? উত্তর হচ্ছে, একেবারেই না। কারণ এমন অনেক সবজি আছে, যেখানে আলু যোগ করলে স্বাদ নষ্ট হয় এবং স্বাস্থ্যের জন্যও তেমন উপকারী নয়। চলুন, জেনে নেওয়া যাক সেসব সবজি সম্পর্কে—

ঢেঁড়স : ঢেঁড়স একটা আঠালো সবজি। আপনি যদি এতে আলু যোগ করেন, তাহলে সবজিটি আরো বেশি ভেজা ও আঠালো হয়ে যেতে পারে।

আলু যোগ করলে ঢেঁড়সের মুচমুচে ভাব এবং স্বাদও নষ্ট হয়ে যায়। তাই ঢেঁড়সে আলু না যোগ করেই সবজি তৈরি করা উচিত।

কুমড়া : কুমড়ার তরকারিতে সাধারণত আলু না দিয়েই অনেকে রান্না করেন। মূলত, কুমড়া স্বাভাবিকভাবেই স্বাদে হালকা মিষ্টি।

যদি এতে আলু যোগ করা হয়, তাহলে এটি আরো মিষ্টি ও অদ্ভুত স্বাদের হতে পারে। কুমড়ার সঙ্গে মেথি বীজ ও সামান্য শুকনা আমের গুঁড়া মিশিয়ে দিলেই যথেষ্ট।
লাউ : কেউ কেউ আলু দিয়ে লাউ সবজি তৈরি করেন। তবে আলু না যোগ করে রান্না করা ভালো। মূলত, লাউ খুব হালকা ও পানিসমৃদ্ধ সবজি।

এতে আলু যোগ করলে এটা কিছুটা ভারী হয়ে যায় এবং এর স্বাভাবিক স্বাদও নষ্ট হয়ে যায়।
কচু : এই সবজিটি একটু আঠালো ও খুব নরম। আলুও কিছুটা একই রকম। যদি এই দুটো সবজি একসঙ্গে মেশানো হয়, তখন সবজির স্বাদ নষ্ট হয়ে যায়।

করলা : অনেকে মনে করেন করলায় আলু দিলে তার তিক্ততা কমে যাবে। কিন্তু এটি সত্য নয়। আলু দিয়ে করলা রান্না করলে তার স্বাভাবিক স্বাদ নষ্ট হয়ে যায় এবং এর স্বাদ মোটেও ভালো হয় না।

শিম : শিম মুচমুচে ও ফাইবার সমৃদ্ধ একটি সবজি। আলু সঙ্গে এর তরকারি করলে তা তেতো হয়ে যায়।

এঁচোড় : অত্যন্ত ফাইবার সমৃদ্ধ এই সবজির সঙ্গে আলু দিলে নরম হয়ে যায়। এ ছাড়া আলু দিলে সবজিটির স্বাদও নষ্ট হয়ে যায়।

পটল : অনেকেই পটল ভাজা খান, তার সঙ্গে আলু একেবারেই ব্যবহার করা যায়। অনেক ক্ষেত্রে পটলের সঙ্গে আলু যোগ করলে এর স্বাদ কমে যায়।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে