,

১০ মাস পর উঠানো হলো আওয়ামী লীগ নেতার লাশ

news-image

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : আদালতের নির্দেশে চাঁদপুরের শাহরাস্তিতে দাফনের ১০ মাস পর আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের লাশ উত্তোলন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শোরসাক মজুমদার বাড়ির কবরস্থান থেকে শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদারের ‍উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।

লাশটি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের।

গত বছরের ৫ আগস্ট রাতে পানিতে ডুবে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের মৃত্যু হয়। পরের দিন ৬ আগস্ট বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে দাফন করা হয়।

মৃত্যুর ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি মোস্তফা কামালের স্ত্রী ফাতেমা কামাল শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী ফাতেমা কামাল বলেন, বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা করে তার স্বামীকে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে চাই। এতে নিরাপরাধ কাউকেই আমরা হয়রানি করতে চাই না।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, আদালতের নির্দেশে সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের লাশ উত্তোলন করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাসার জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র