বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি: প্রধান উপদেষ্টা

news-image

চট্টগ্রাম ব্যুরো : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, কালুরঘাট ব্রিজে আমার অনেক স্মৃতি। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। আজ এখানে বোয়ালখালীর বাসিন্দাও উপস্থিত আছেন। কালুরঘাট সেতু তাদের বহুল আকাঙ্ক্ষিত। এটি তৈরি হয়ে গেলে চট্টগ্রামবাসীর বহু কষ্টের অবসান হবে।

বুধবার (১৪ মে) বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে কালুরঘাট ব্রিজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক ভার্চুয়ালি উন্মোচন করে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি এই কালুরঘাট সেতু। এর নিমার্ণকাজ শুরু হওয়ায় বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামবাসী উৎফুল্ল। এখন যে সেতুটি আছে ১৯৩১ সালে সেটি নির্মাণ করা হয়েছিল। যদি এর মেয়াদকাল ৮০ বছরও ধরা হয়, তবে ২০১১ সালে এর মেয়াদ শেষ হয়ে গেছে।

সেতু উপদেষ্টা বলেন, নতুন সেতুর কাজ ২০২৯ সালের মধ্যে শেষ করে ২০৩০ সালে চালু হওয়ার কথা রয়েছে। পরে দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে যোগ দিতে রওনা হন।

এদিকে প্রধান উপদেষ্টা কালুরঘাট সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় কর্ণফুলী নদীর ওপারে উচ্ছাসের ঢেউ ওঠেছে। বোয়ালখালী নাগরিক কমিটির সভাপতি কাজী আল আমিন যাবের ছাবেরী বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে সেতু নির্মাণকাজের আরেকটি ধাপ পার হলো। আমরা আশা করছি সেতুর কাজ দ্রুত দৃশ্যমান হবে।

বোয়ালখালীর পৌরসভার বাসিন্দা মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, অনেক এমপি এসেছেন, অনেক এমপি গিয়েছেন, একাধিক এমপি দায়িত্ব পালনকালে মৃত্যুবরণও করছেন। এই সেতু নিয়ে জাতীয় সংসদেও তুমুল আলোচনা হয়েছে। এর পরও আমাদের প্রাণের এই দাবি কালুরঘাট সেতু নির্মাণ হয়নি। অবশেষে অন্তর্বর্তী সরকার সেটির কাজ শুরু করে দেখাল।

বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপের বাসিন্দা মো. ইউনূস বলেন, কালুরঘাট সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করায় আমরা প্রধান উপদেষ্টার কাছে কৃতজ্ঞ। নতুন সেতু হলে শহরের সঙ্গে আমাদের যাতায়াত অনেক সহজ হবে।

গাড়িচালক মো. রাশেদ জানান, পুরোনো সেতু দিয়ে ট্রেন ও যানবাহন চলাচল করে। সেতুটি একমুখী হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। এখন নতুন সেতু হচ্ছে শুনে ভালো লাগছে। এই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হলে কর্ণফুলী পার হতে তাদেরকে আর ভোগান্তি পোহাতে হবে না।

চাকরিজীবী মনিরুল ইসলাম বলেন, এক কঠিন অভিশাপ থেকে মুক্ত হতে যাচ্ছি। কী যে আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না। তবে দ্রুততম সময়ে নতুন সেতুর কাজ দৃশ্যমান করলে ভালো হয়।

কলেজশিক্ষার্থী আলী হোসাইন জোবাইদ বলেন, প্রতিদিনই ক্লাসে যেতে দেরি হয়। হেঁটে সেতু পার হতে হয়। এখন নতুন সেতু হলে সরাসরি চলে যেতে পারব। সময়ও লাগবে কম।

প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক