সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরের ২৭ নেতাকর্মীর দখলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি 

news-image
শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  : নবীনগরের ২৭   নেতাকর্মীর দখলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি। অবশেষে সকল জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির  যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে তাতে  নবীনগরের ২৭ জন বিভিন্ন পদে স্থান পেয়েছে।
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে সভাপতি এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। ৯ মে  শুক্রবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রহ্মণবাড়িয়া জেলা বিএনপির  ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৩২ জনকে উপদেষ্টা ও ৬৮ জনকে সদস্য করা হয়। ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে  নবীনগর উপজেলা থেকে ২৭   জন নেতা গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন। এর মধ্যে উপদেষ্টা পরিষদের  স্থান পেয়েছেন – ৭ জন, কার্যকরী কমিটিতে স্থান পেয়েছেন  ২০  জন। এতে  উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
নবগঠিত কমিটিতে নবীনগর থেকে উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন  মোট ৭ জন  – সাঈদুল হক সাঈদ(বড়াইল), তকদির হোসেন জসিম(বীরগাও), সালাউদ্দিন ভুইয়া শিশির(ধনাশী),তোফাজ্জল হোসেন এফসিএ(আহামেদ পুর),মোঃ সাইফুল হক(টিয়ারা),ফারুক মিয়া(ডোপাকান্দা),  )
ফয়েজ আহমেদ শাকিল (সলিমগঞ্জ)।
কার্যকরী কমিটিতে স্থান পেয়েছেন  যে ২০ জন-
সহ সভাপতিঃ—- আনিছুর রহমান মঞ্জু(নারায়ণপুর), মোঃ মলাই মিয়া(নবীনগর সদর), এডঃ আব্দুল আল বাকী(বাড়াইল)
সহ- সাধারণ সম্পাদক-আলী আজ্জম(সিতারামপুর),অর্থনৈতিক
যুব বিষয়ক সম্পাদক – মো: নিয়ামুল হক,
সম্পাদক-কাজী নাজমুল হাসান তাপস(যশাতুয়া),
মহিলা বিষয়ক সম্পাদিকা – মিসেস শামসুন্নাহার,
সহ-আইন সম্পাদক—ব্যারিষ্টার আশ্রাফ রহমান(বগডহর)
সদস্যবৃন্দ —-এডঃ এম এ মান্নান(আলীয়াবাদ),
আবু সাঈদ(নবীনগর সদর), ইঞ্জি শফিকুল ইসলাম (রছুল্লাবাদ),নাজমুল করিম(ভদ্রগাছা),
মাসুদুল ইসলাম মাসুদ(লক্ষীপুর),ওবায়দুল হক লিটন(নবীনগর সদর),কে এম মামুনুর রশীদ(সাহারপাড়), মোঃ মাসুদ রানা(মাঝিকাড়া)
 হযরত আলী(মাঝিকাড়া), .আলামিন মিয়া(বাঙ্গরা), রহমত উল্লাহ(বিটঘর), নুরুল আমিন নুরু (আলমনগর)।
এ ব্যাপারে নবগঠিত কমিটির সদস্য  হযরত আলী বলেন –  নবগঠিত এই কমিটি জেলার রাজনীতিতে নতুন গতি আনবে এবং বিএনপির সাংগঠনিক  কর্মকাণ্ড আরও শক্তিশালী ও  সুসংহত হবে।
এই ব্যাপারে   নবগঠিত কমিটির অর্থনৈতিক সম্পাদক  কাজী নাজমুল হাসান তাপস বলেন বর্তমান যে কমিটি হয়েছে  এই কমিটি জেলাবিএনপির  রাজনীতিকে  শক্তিশালী  ও বিএনপি নেতাকর্মীদেরকে মূল্যায়ন করার পথ সুগম হয়েছে।
জেলা বিএনপির সহ-সভাপতি  মোঃ মলাই মিয়া নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে তাদের নেতৃত্বে  জেলা  বিএনপি এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ জাতীয় আরও খবর

গুলশান–বাড্ডা এলাকায় পাইপলাইন ক্ষতিগ্রস্ত, একাধিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

জনপ্রশাসনের প্রতিটি পদই গুরুত্বপূর্ণ, কোনো পদই স্থায়ী নয়: তারেক রহমান

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, পশ্চিমবঙ্গ ভোট গণনার কারণে সীমান্তে কড়াকড়ি

দেশে কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ, আমদানির প্রয়োজন নেই: মন্ত্রী

নুসরাতের গেজেট ঠেকাতে মনিরার আবেদন, সিদ্ধান্তে অপেক্ষা আদালতের

বিএনপি নেতা আটকের প্রতিবাদে কুমিল্লায় থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ

ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় নোটিশ, না মানলে পরোয়ানা

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ সম্পন্ন

জ্বালানি সংকট সামলাতে সংসদীয় বিশেষ কমিটির কাজ শুরু

এপ্রিলে রেমিট্যান্স ৩.১ বিলিয়ন ডলার ছাড়াল, বেড়েছে প্রবাহ

পুলিশের আরও ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ