,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি জুড়ে তীব্র যানজট

news-image

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার অংশে ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।এতে অসহনীয় গরমে যানজটে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগে পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় থেকে জামালদী বাসস্ট্যান্ড পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের কুমিল্লা অংশের চান্দিনার নূরতলা এলাকায় দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয়। পরে ধীরে ধীরে তা দাউদকান্দি হয়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি।

কুমিল্লাগামী ট্রাকচালক সোহেল বলেন, ‘গতকাল রাত দুইটায় চান্দিনার নূরতলা এলাকায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান উল্টে গিয়ে মহাসড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এর কারণে সৃষ্টি হওয়া যানজট গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাতে আমি ঢাকায় এসেছিলাম আজকে সকালে কুমিল্লা ফেরার পথে গজারিয়া অংশের বালুয়াকান্দি থেকে যানজট পেয়েছি।’

কুমিল্লাগামী প্রাইভেটকার চালক আল-আমিন বলেন,‘ভবেরচর বাসস্ট্যান্ড থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যেতে ২ ঘণ্টার মতো সময় লাগল। স্বাভাবিকভাবে এই দূরত্ব যেতে চার পাঁচ মিনিট সময় লাগে।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘মহাসড়কের কুমিল্লা অংশে সড়ক দুর্ঘটনার ফলে কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়েছে যা পরবর্তীতে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। শুনেছি দুর্ঘটনাকবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই যান স্বাভাবিক হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র