,

পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

news-image

আদালত প্রতিবেদক : চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন গৃহকর্মী পিংকি আক্তার (২৪)। ভুক্তভোগী পিংকি নেত্রকোনা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মো. মোজাম্মেলের মেয়ে।

মারধর, হত্যাচেষ্টা ও ভয়ভীতির অভিযোগ এনে দণ্ডবিধির ৩২৩/৩২৪/৩০৭/৫০৬/৩৪ ধারায় দায়ের করা পরীমণিকে ১ নম্বর আসামি করা হয়েছে। একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ (২৮) নামের এক ব্যাক্তিকে ২ নম্বর আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী মামলাটি দায়ের করা হয়।

ভুক্তভোগী পিংকির আইনজীবী অ্যাডভোকেট নাসিদুস জামান নিশান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংশ্লিষ্ট আমলী আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার ঘটনা তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে আগামি ৮ মে’র মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের মার্চে মামলার বাদী পিংকি আসামিদ্বয়ের বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকা হিসেবে চাকরি নেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে এজেন্সি হতে বাদীকে নিয়োগ দেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো।

গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমণি বাদীকে বলেন, ‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।’

বাদী বলেন, ‘বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি।’

এসময় পরীমণি ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়িভাবে বাদীর মাথায়, মুখে ও চোখে চড়-থাপ্পড় মেরে আহত করে।

পরীমণির মারধরে একসময় অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর বাদী ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য পিংকি পরীমণিকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করতে থাকেন। ঘটনার সময় ২নং আসামি সৌরভ উপস্থিত ছিলেন।

আসামিরা বাদীর কোনো কথা শোনেননি। উপরন্তু আসামি সৌরভ পিংকিকে নির্যাতন করার জন্য পরীমণিকে উৎসাহিত করতে থাকেন ও বাদীকে বাসার বাইরে যাওয়া থেকে বিরত করেন।

পরে ভুক্তভোগী পিংকি ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিরাপদে যান। পরে ভুক্তভোগী পিংকি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় পিংকি গত ৩ এপ্রিল ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরীমণির মূল নাম শামসুন নাহার স্মৃতি।

ওই জিডি-র কোনো অগ্রগতি না থাকায় আদালতে মামলা করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড