,

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াত নেতাসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুতুপালং বাজার জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং তার বোন শাহিনা বেগম। নিহত মাওলানা আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুতুপালং ইউনিয়ন শাখার আমির।

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে সীমানা প্রাচীর নিয়ে ঝগড়া হয়। আমি এখন হাসপাতালে আছি। তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কুতুপালং বাজার মসজিদের খতিবও রয়েছে এবং বাকি দুজন মান্নান এবং তার বোন শাহিনা। তারা সবাই আপন চাচাতো ভাই-বোন।

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩
মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, অতঃপর…
তিনি আরও বলেন, মৃত তিনজনের মধ্যে জামায়াত আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন একপক্ষ এবং অন্যপক্ষের মান্নান এবং তার বোন শাহিনা মারা গেছে।

ওসি আরিফ হোসেন বলেন, সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আমরা এ বিষয়ে এখনো কাজ করছি, পরে বিস্তারিত জানাব।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র