,

ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

news-image

রাঙামাটি প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন- ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য বিশ্ব চ্যাম্পিয়ন, ভারতীয় মিডিয়া মিথ্যা সংবাদ ও গুজব রটায় বেশি, যে কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব রটানো, আমাদের সঠিক সংবাদ দিয়ে এই গুজব হঠাতে হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাহাড়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, দ্বিতীয়ত হলো দুর্নীতি, এখানে যত সহিংসতা হয় তার পেছনে চাঁদাবাজি, এই চাঁদাবাজি বন্ধ করতে না পারলে কোন দিনই এই সমস্যার সমাধান হবে না।

তিনি বলেন, পাহাড়ের অবৈধ অস্ত্র যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে হবে। পাহাড় এবং প্লেইন কোথাও এটা এলাউ না, ৫ আগস্টে অনেক থানা লুট হয়ে গেছে, হাতিয়ার গুলো এখনও উদ্ধার হয় নাই, এই হাতিয়ার উদ্ধার হয়ে গেলে সমস্যার অনেকটা সমাধান হবে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ হাতে নিলে তাকে আমরা ছাড়বো না, চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোন চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই-স্যুট পরা হোক না কেন।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সরকারের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হেলিকপ্টারে চড়ে চট্টগ্রাম রিজিয়নের আওতাধীন বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন, সাজেক বিওপি এবং রাঙামাটি সেক্টর সদর দপ্তর পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র