,

লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুতি বেগম (১৮) ও সিহাব হোসেন (৩) নামে মা-ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) রাত আড়াইটার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের তেরবেকী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ সময় পরিবারের আরও তিনজন আহত হন। আহতরা হলেন- নিহত জুতির স্বামী প্রবাসী শরীফ হোসেন, আবু তাহের ও রাজা মিয়া। এদের মধ্যে শরীফ হোসেন ও আবু তাহেরের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত জুতি বেগম সদর উপজেলার শাকচর এলাকায় গুরুতর আহত শরীফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে জুতি বেগমের বুকে ব্যথা অনুভব করায় বাসা থেকে অটোরিকশা করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি তেরবেকী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা জোনাকী পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, ‘পথেই মারা যান জুতি বেগম। অন্য আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় সদর হাসপাতাল থেকে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা জুতি বেগম ও শিশু সন্তান সিহাব হোসেন ঢাকা নেওয়ার পথে মারা যান। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন ও বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র