,

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের মায়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম (৪২) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।

শনিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৪/১এস এর শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির দখলে নেওয়া পুরান মাইজ্জা ক্যাম্পের আশেপাশের এলাকায় আরকান আর্মির পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম গুরুতর আহত হয়। তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ ক্ষত-বিক্ষত হয়ে গেছে।

আহত মোহাম্মদ সালাম নাইক্ষ্যংছড়ির চাকঢালা চেরার মাঠ এলাকার মৃত আফজল মিয়ায় ছেলে। ল্যান্ডমাইন বিস্ফোরণের পর স্থানীয়রা আহত সালামকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র