,

চাঁদা দেওয়াকে অনেকে দায়িত্ব মনে করেন: আসিফ মাহমুদ

news-image

কুমিল্লা প্রতিনিধি : অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদী শাসনের কারণে এমন একটি পরিস্থিতি মধ্য দিয়ে সময় পার করেছি যে, অনেকেই মনে করেন চাঁদা দেওয়া আমার দায়িত্ব। আবার যারা চাঁদা নেয় তারাও মনে করছেন চাঁদা নেওয়া এটা আমার অধিকার। কারণ, দীর্ঘদিন ধরে তো এভাবে চলে আসছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই, জুলাই গণ-অভ্যুত্থানের পর এ ধরনের প্র্যাকটিস আর বরদাশত করা হবে না। ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি ও মাদকব্যবসায় জড়িত হয়ে যারা সমাজ এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে, তাদের শক্ত হাতে দমন করা হবে।

তরুণদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আপনারা যেখানে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে চাঁদাবাজি দেখবেন, সেখানেই প্রতিবাদ করবেন। রুখে দাঁড়াবেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করছে। আপনারা তাদের সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র