সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে হাত-পা বাঁধা গলায় ফাঁস দেওয়াব ঝুলন্ত মেডিকেল কলেজ ছাত্রের লাশ উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাত-পা বাঁধা গলায় ফাঁস লাগানো গাছে ঝুলন্ত মেডিকেল কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ডালিম আহমেদ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডালিম আহমেদ ওই গ্রামের শামসুল হক মিয়ার ছেলে। ডালিম সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে আত্মহত্যার কথা বলা হলেও স্থানীয়দের কেউ এটিকে হত্যাকাণ্ড বলেই মনে করছেন।

এদিকে, নিহতের পরিবার এই মৃত্যুটি স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সঠিক তদন্তের মাধ্যমে তা বের করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে হত্যা নাকি আত্মহত্যা।

তিনি আরো বলেন ডালিম মানসিকভাব অসুস্থ ছিল তাই মেডিকেলে ভর্তি হওয়ার পরও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাকে অসুস্থতার জন্য বাতিলকরে।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী