বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মদনপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাত ৯টা থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকায় ট্রাক ঢুকতে না দেওয়ায় রাস্তায় এ যানজটের সৃষ্টি হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে যানজট। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যানজট যাত্রাবাড়ী থেকে মহাসড়কের ১৩ কিলোমিটারের বেশি এলাকা ছাড়িয়ে গেছে। তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, এ মহাসড়কের ঢাকামুখী লেনে যতদূর চোখ যায় শুধু গাড়ির সারি। মহাসড়কের ঢাকামুখী লেন স্থবির হয়ে আছে।
পণ্যবাহী ট্রাক চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় পুলিশ ট্রাক ঢুকতে না দেওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

সিমরাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) আবু নাঈম সিদ্দিক জানান, ডিএমপি থেকে নির্দেশনা অনুযায়ী ঢাকায় ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। এজন্য যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ঢাকায় কথা বলেছি ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের টিম যানজট নিরসনে কাজ করছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক