সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,জাতীয় সংগীতের সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ, শিশুদের অংশগ্রহণে ‘ছবিতে নবীনগরকে জানি’ শীর্ষক চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা,বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা,সকল মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা ও অনাথ আশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেলে এক প্রীতি ফুটবল ম্যাচ উপজেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশ। দুপুরে নবীনগর মহিলা ডিগ্রী কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন, বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামি সভাপতি অধ্যক্ষ মোখলেছুর রহমান, উপজেলা হেফাজত ইসলামের সভাপতি, মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা জসিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি