,

কথা নয় কাজ করে দেখাতে চাই: সারজিস

news-image

পঞ্চগড় প্রতিনিধি : ‘কথা নয় কাজ করে দেখাতে চাই’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় বিজয় চত্বরে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। এদিন বিশাল গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান সারজিস আলম। সেখানে পথসভা করেন তিনি।

সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম ও মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায়, আর কিছু টাকা ধরিয়ে দেয়। আর ভোটের পর কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকে। নতুন বাংলাদেশ আর এগুলো হতে দেওয়া যাবে না।

পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধভক্ত হবেন না। অন্ধভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাবো, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।

এসময় সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের দেখা গেছে। পরে তিনি বোদা উপজেলার উদ্দেশ্যে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান। বিকেল তেঁতুলিয়ায় একই পথসভা এবং তার নিজ এলাকা আটোয়ারীতে ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

রূপপুরের বিদ্যুৎ আসবে নভেম্বরে

সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শিল্প কোনো পাপ নয় : প্রভা

এশিয়ান গেমসে কোচ হয়ে যাচ্ছেন সালাউদ্দিন-তালহারা

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০

মক্কা চুক্তিতে অংশ নেওয়ার আগে আরও যাচাই-বাছাই করবে বাংলাদেশ : শামা ওবায়েদ

খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ৫০ বছরপূর্তি উপলক্ষে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

ভারতের কারাগারে বন্দী ফয়সাল করিম ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

মক্কা প্যাক্ট নিয়ে ইতিবাচক এনসিপি, তবে জাতীয় স্বার্থে জোর