,

ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে সবধরনের ইন্টারনেট সেবার দাম বর্তমান দাম থেকে ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামী মাস (এপ্রিল) থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেলে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এপ্রিল মাস থেকে ১০ শতাংশ কমিয়ে নতুন দাম কার্যকর করা হতে পারে।

এ বিষয়ে বিএসসিপিএলসি-এর পক্ষ থেকে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

এদিকে, প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার কথা হচ্ছে। যার ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

প্রধান উপদেষ্টার বিশেষ এ সহকারী বলেন, ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।’

আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে বলেও জানান তিনি।

এর আগে, গত মাসে (ফেব্রুয়ারি) তখনকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বাংলাদেশ সাবমেরিন কেবলসের পক্ষ থেকে ইন্টারনেটের দাম কমানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন।

বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও কলরেটের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছিলেন ভোক্তারা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট