সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ‘চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের’ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আশিক খাঁ নামে এক ছাত্রদল নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের স্কুলটিতেই এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আশিক খাঁ (২৪) চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি মালদ্বীপ থাকতেন। মাত্র ১৫ দিন আগে দেশে এসেছিলেন তিনি।

নিহতের স্বজনরা জানান, আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে শনিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে বৈঠক চলছিল। এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মাঝে কাটাকাটি শুরু হয়। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় নুরুজ্জামান চন্দনের পক্ষের সমর্থক আশিক খাঁ। আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহত আশিকের মরদেহ নিয়ে কটিয়াদীতে মিছিল করে এলাকাবাসী।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর-কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন জানান, স্কুলে এমন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে ইতোমধ্যে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলমান রয়েছে।

আহত এবং নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ জাতীয় আরও খবর

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে

সীমান্তে পাথরভর্তি ভারতীয় ট্রাকে মিলল ৫,৯৩৫ বোতল নেশার সিরাপ

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন পার্টির শীর্ষ নেতারা

আমেরিকাও তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি মন্ত্রী

১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা

হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

ঢাকায় হাইকমিশনার হিসেবে বিজেপি নেতাকে নিয়োগ দিচ্ছে দিল্লি

তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে সরকারি জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৩০