সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও  ডাকসুর সাবেক ছাত্রনেতা তকদির হোসেন মোহাম্মদ জসিম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ ভূঁইয়া শিশির, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব আলী আজ্জম জালাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল করিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি ওবায়দুল হক লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, দেলোয়ার হোসেন সোহেল, আসাদুজ্জামান দুলাল,আবুল বাশার, হাসিবুল হাসান শাহীন, চেয়ারম্যান হেলাল উদ্দিন, এম আর মুজিব,ডাঃ মহিউদ্দিন, রহমত উল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউসার আহমেদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ৫ ই আগস্টের পর আওয়ামী লীগের দোসররা এখনো উৎপেতে আছে, তাদের থেকে সাবধান থাকতে হবে , কোন হাইব্রিড যেন বিএনপিতে জয়েন করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বিএনপির দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মী যদি কোন অপকর্ম করে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। নবীনগর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী