মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ক্ষমতায় আসল ক্ষমতা আর জনগণের শক্তি আসল শক্তি–কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জি: শ্যামল 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্হপতিবার (২০ মার্চ) বিকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর ৩ আসনের জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সিংগার বিল ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেহান উদ্দিন ভূইয়া সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জেলা বিএনপি নেতা এবিএম মোমিনুল হক, বিজয়নগর উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ইমাম হোসেন, মো: জলিল মিয়া, ইকতার উদ্দিন প্রমুখ। এসময় প্রধান অতিথি ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল উপস্হিত নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার গত ১৭ বছর জনগণ ছাড়া ৩ টি নির্বাচন ছাপিয়ে বিভিন্ন কায়দায় জয়লাভ করেছিল। অনেক ক্ষমতা তারা দেখিয়েছে।
কিন্তু জনগণ যখন দাঁড়িয়ে গেছে,তখন তারা আর টিকতে পারেনি, ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বার্ধ্য হয়েছিল। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, তাদের প্রধানমন্ত্রীসহ ৩০০ এমপি দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরো বলেন, জনগণের ক্ষমতায় আসল ক্ষমতা আর জনগণের শক্তি আসল শক্তি। তাই আমরা এমন কোন কাজ করবনা যাতে জনগণের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয়।
এসময় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে  উপজেলা বিএনপি, যুবদল, ছাএদল, মহিলা দলসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা উপস্হিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন