শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নবীনগরে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশ চোরচক্রের কাউকে আটক করতে  পারিনি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জমিদার বাড়ি এলাকার বালুচর মাঠসংলগ্ন একটি গোডাউনে এ অভিযান চালায় পুলিশ।থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারেন, পৌরসভার জমিদার বাড়ির বালুচর মাঠের পাশে আরফাতুল ইসলামের গোডাউনে একাধিক চোরাই মোটরসাইকেল রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর  রাজ্জাক জানান, চোরাই মোটরসাইকেল চক্রের সদস্যদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে এসব অবৈধ কার্যক্রম রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

আমিরাতে বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

গ্যাস নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস

ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট

এনসিপির প্রার্থী ছেলে, বিএনপির জন্য ভোট চাইলেন বাবা

আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন উপদেষ্টা ফারুকী

জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না: রাশেদ প্রধান

ফ্যামিলি কার্ড ভুয়া, যারা নিয়ে যাবে তাদের আটকাবেন: ডা. তাহের

জামায়াতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

তানজিদের রেকর্ড সেঞ্চুরিতে চট্টগ্রামকে ১৭৫ রানের লক্ষ্য দিল রাজশাহী

সারাদেশে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

দেশ পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে: তারেক রহমান

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা