বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো সংবিধান-শাসনকাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়: নাহিদ ইসলাম

news-image

সাভার প্রতিনিধি : পুরোনো সংবিধান ও শাসনকাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পাটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদনের পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

পরে নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এই ভূখণ্ডের জনপদের মানুষের যে লড়াই ইতিহাস রয়েছে। ১৯৪৭ সালের আজাদী লড়াই থেকে শুরু করে ১৯৭১ সালের মহান স্বাধীনতার সংগ্রাম এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান। এই সব লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে। আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। একটি একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম এবং একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। ফলে আমরা বলেছি, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

জাতীয় নাগরিক পাটির আহ্বায়ক বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। এবার যাতে আর দীর্ঘায়িত না হয়, ২৪-এর গণ-অভ্যুত্থান যাতে ব্যর্থ না হয়। পুরোনো সংবিধান ও শাসনকাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই জনগণের কল্যাণ এবং প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমরা বলছি, শুধু সরকার পরিবর্তন নয়। বরং শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।’

এ সময় তিনি আরেও বলেন, ‘আমরা জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। আমাদের প্রতিশ্রুতি ছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং গত ১৫ বছর যারা জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছেও আমাদের আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যে এই বিচার দেশের মানুষ দেখতে চায়। আর বিচারের পরে সংস্কার কার্যক্রম জাতীয় ঐকমত্যের যে কমিশন রয়েছে তা দ্রুত সংলাপে গিয়ে আমাদের জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।’

এর আগে দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতি সূচনা করার অঙ্গীকার করেন।’

এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা সারমিন ও আরিফুল আবীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা নিভা, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কঙ্গো ভয় কাটিয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ নিয়ে আসছে ‘ইত্যাদি’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

কঙ্গোর বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে ইংল্যান্ড

নামকাওয়াস্তে নয়, জুলাই গণঅভ্যুত্থান বাস্তবায়ন দরকার: নাহিদ ইসলাম

সীমান্ত নয়, সাইবার নিরাপত্তাই এখন বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

দেশে আইসিইউ সংকট ভয়াবহ: ডা. জুবাইদা রহমান

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

পরীক্ষার পথে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত বাবা

বেনজীরের দুর্নীতি মামলায় আরও ৬ সাক্ষীর জবানবন্দি