,

সাবেক সিএমপি কমিশনার ঢাকায় গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জুলাই গণঅভুথ্যানে ছাত্র-জনতার উপর হামলা ও ছাত্র নিহতের ঘটনার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন ও জনসংযোগ শাখার এডিসি (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদা আকতার।

মোহাম্মদ রইছ উদ্দিন বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলা আছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা থাকায় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।

সাইফুল ইসলাম বিসিএস ২০তম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে সিএমপির ৩২তম কমিশনার হয়ে দায়িত্ব পালন করেছেন। এর আগে ঢাকার মেট্রোরেলে (এমআরটি) উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সিএমপি কমিশনার ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র