বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীনগর  উপজেলার সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবি দেবনাথ (৩৩) জেলার বাঞ্চারামপুর উপজেলার দশমী গ্রামের তাপস দেবনাথের স্ত্রী। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। নবীনগর থানার সেকেন্ড অফিসার আব্দুল মোনাস জানান, মঙ্গলবার দুপুরে সিএনজিচালিত অটোরিকসা নবীনগরের দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে নবীনগর-রাধিকা আঞ্চলিক সড়কের সাহারপাড় এলাকায় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেবি দেবনাথকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এক শিশুসহ তিনজন যাত্রী আহত হয়েছেন। অটোরিক্সা ও মোটরসাইকেলটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব