শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাইয়ের পরিকল্পনা ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইলন মাস্কের সহায়তায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ফেডারেল কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা এবং যাদেরকে পুরোপুরি বাতিল করা যাবে, তাদেরকে শনাক্ত করতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদেশ জারি করেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ট্রাম্প এই বিষয়ে ওয়াশিংটনের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়।

ওয়াশিংটনের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মাস্ক এই পদক্ষেপের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং জানান, তিনি ট্রাম্পের নির্দেশে সরকারের অপচয় কমানোর কাজে নেতৃত্ব দিচ্ছেন।

মাস্ক বলেন, ‘ফেডারেল আমলাতন্ত্র স্বতন্ত্র থাকতে পারে না, এটি জনগণের প্রতি দায়বদ্ধ হতে হবে।’ তিনি একে ‘অবৈধ’ বলেও মন্তব্য করেন, যা অনেক ক্ষেত্রেই নির্বাচিত প্রতিনিধির থেকেও বেশি ক্ষমতা প্রয়োগ করে।

ইলন মাস্কের নেতৃত্বে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (ডিএজিই) সরকারের কার্যক্রমে অস্বচ্ছতা থাকার অভিযোগে কিছু সমালোচনা থাকলেও, তিনি তার উদ্যোগে স্বচ্ছতা বজায় রাখার দাবি করেছেন।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, মাস্কের সঙ্গে কাজ করতে বিভিন্ন সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেনো বৃহৎ আকারে কর্মী কমানোর পরিকল্পনা করে এবং কোন এক কর্মীকে ছাঁটাইয়ের পর প্রতি চার কর্মীর জন্য একটি নতুন নিয়োগ করতে না পারে।

তবে জাতীয় নিরাপত্তা, জন নিরাপত্তা, আইন প্রয়োগ এবং অভিবাসন আইন প্রয়োগকারী কর্মীরা এই ছাঁটাইয়ের আওতার বাইরে থাকবে।

এদিকে কর্মচারী ইউনিয়নের অধীনে থাকা অনেক কর্মীকে চাকরির সুরক্ষা দেওয়া থাকলেও, কর্মী কমানোর মধ্য দিয়ে ট্রাম্প ও মাস্ক দাবি করেছেন, তারা প্রায় এক ট্রিলিয়ন ডলার সাশ্রয় করতে পারবেন, যা যুক্তরাষ্ট্রের মোট সরকারি ব্যয়ের প্রায় ১৫ শতাংশের সমান।

এ ছাড়া, বিভিন্ন সংস্থা এবং আদালত এই পদক্ষেপগুলোর জন্য মাস্ক ও ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

টেকনাফে দু’পক্ষের গোলাগুলি, কিশোরী নিহত

বাংলাদেশকে সুখবর দিল কুয়েত

আইসিসির সঙ্গে মিটিং থেকে সন্তোষজনক ফলের আশা বিসিবির

শীতে ডিহাইড্রেশন থেকে বাঁচতে যা করবেন

হলুদের অনুষ্ঠানে নাচলেন পূজা চেরি, রহস্য কী?

সিলেটকে হারিয়ে শীর্ষে রাজশাহী

ইসিতে সপ্তম দিনের আপিল শুনানিতে ১৮টি আবেদন মঞ্জুর

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের : গাজী আতাউর রহমান

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে : আসিফ নজরুল

মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত সবার জন্য দরজা খোলা : অ্যাডভোকেট জুবায়ের

হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি মান্না

আগামী নির্বাচন খুবই ক্রিটিক্যাল : অর্থ উপদেষ্টা