বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বাসের ধাক্কায় উল্টে গেলো মাহিন্দ্রা, নিহত ৩

news-image

জেলা প্রতিনিধি : বরগুনার আমতলীতে বাস, মাহিন্দ্রা (থ্রি-হুইলার) ও মোটরসাইকেলের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সাহেব বাজার সংলগ্ন রহমানিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমতলী উপজেলার লোদা গ্রামের হিমু আকনের সাত বছরের ছেলে আবিদ, মোটরসাইকেল চালক ডালাচোরা গ্রামের শহিদুল ইসলাম (৬০) এবং আমতলীর বাইনবুনিয়া গ্রামের আতাহার গাজী (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের দ্রুতগতির একটি বাস সাহেব বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মাহিন্দ্রাটি। এরপর বাসটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শহিদুল ইসলাম মারা যান।

আহত অবস্থায় মাহেন্দ্রের যাত্রী শিশু আবিদকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আতাহার গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা