,

ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা, চলছে ভাঙচুর

news-image

নিজস্ব প্রতিবেদক : গেট ভেঙে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির ভেতরে ঢুকেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে তারা বাড়ির ভেতরে ভাঙচুর চালাতে থাকেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করেন তারা।

ঘটনাস্থলে দেখা যায়, ‘ফ্যাসিবাদের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘হৈ হৈ রৈ রৈ খুনি হাসিনা গেলি কই?’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’- এমন সব স্লোগানে এখন মুখরিত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা লাঠি, লোহার পাইপ নিয়ে বাড়ির বিভিন্ন অংশ ভাঙচুর করছেন। যে ব্যালকনি থেকে শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধে নানা নির্দেশনা দিতেন, সেই ব্যালকনি থেকেই স্লোগান দিচ্ছেন তারা। ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দেন তারা।

রাত সাড়ে ৮টার দিকে হাতুড়ি, বাটাল, শাবল নিয়ে ৩২ নম্বরের বাড়ির সীমানা প্রাচীর ভাঙতে শুরু করেন তারা।

এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে যোগদানের ঘোষণা দিয়েছেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র-জনতা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী