,

সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল কিশোরের পা

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে এক কিশোরের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল দুপুরে উপজেলার ফুলতলির ৪৮ নম্বর সীমান্ত পিলারের মায়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত তরিকুল (১৭) কক্সবাজারের রামুর কাউয়ার খোপ এলাকার আবদুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানান, অবৈধভাবে মায়ানমার থেকে বাংলাদেশে গরু নিয়ে আসছে এলাকার সংঘবদ্ধ একটি চক্র। তারা বিভিন্ন সময় নামমাত্র মজুরি দিয়ে শ্রমিক হিসেবে এলাকার বা এলাকার বাইরের লোকজনকে মায়ানমারে পাঠায় গরু আনতে। এবারও চক্রটির হয়ে গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের মায়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে দেশটির সরকারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আহত হন তরিকুল। এতে তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ জানুয়ারি উপজেলার দোছড়ি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ফুলতলির ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সীমান্ত পিলারের মায়ানমারের অভ্যন্তরে পৃথক স্থানে মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র