শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগের লিফলেট বিতরণ করছিলেন আইনজীবী, পিটিয়ে পুলিশে দিলো জনতা

news-image

জেলা প্রতিনিধি : হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে তাকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তি শহরের উত্তর শ্যামলী এলাকার অ্যাডভোকেট শামীম আহমেদ (৫৫)। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।

শনিবার দিনগত রাত সাড়ে ১০টায় কালিবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, লিফলেট বিতরণকালে উত্তেজিত লোকজন শামীম আহমেদকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে।

এ নিয়ে বিএনপি নেতা লুৎফুর রহমান বলেন, শামীম বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। বেশ কিছুদিন তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে হঠাৎ তিনি বের হয়ে স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ শুরু করেন। এসময় আমরা তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএইচআর/জিকেএস

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের