,

ঘন কুয়াশা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

news-image

নিজস্ব প্রতিবেদক : গত কয়েকদিনে দেশের রংপুর বিভাগ ছাড়া অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। এতে করে শীতের অনুভূতিও অনেকটাই কমেছে। রাজধানী ঢাকায় বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা। গত দুই দিনে রাজধানীর তাপমাত্রা বেড়েছে সাড়ে ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। এই ঘন কুয়াশা কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী ২ দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার বা মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে পারে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। ঢাকার তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর

বর্ষা বিদায়ের আগে সারা দেশে বৃষ্টির আভাস