,

পুলিশ সামাল না দিলে শিক্ষার্থীদের সংঘর্ষ রক্তক্ষয়ী হতো : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ধৈর্যের সঙ্গে পুলিশ পরিস্থিতি সামাল না দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলা সংঘর্ষ রক্তক্ষয়ী হতে পারত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা বিষয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এ কথা জানান।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে সামাল দিয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি সামলাতে যতটুকু দরকার, সেই অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করা হয়েছে। না হলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারত। আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ডিএমপি কমিশনারের।

উল্লেখ্য, রবিবার রাতভর নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক অর্ধৎশতাধিক শিক্ষার্থীকে অপমান করেন।

কথা না বলেই তাদের বের করে দেন মামুন আহমেদ। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে যান ঢাবির সহ-উপাচার্যের বাসভবনের দিকে।

নীলক্ষেত মোড়ে পৌঁছলে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে দু’পক্ষের উত্তেজনা। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া, যা একপর্যায়ে রূপ নেয় সংঘর্ষে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে