,

লাঠিপেটার তিন ঘণ্টা পরও অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : লাঠিপেটার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও অবস্থান ত্যাগ করেননি চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন তারা।

ইবতেদায়ি শিক্ষকরা জানান, আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ হামলা চালিয়ে আহত করেছে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে যাবো না।

আরও পড়ুন: এখনো মুখোমুখি পুলিশ-শিক্ষকরা, পরিস্থিতি থমথমে
রফিকুল ইসলাম নামের এক শিক্ষক জাগো নিউজকে বলেন, পুলিশের বাবার বয়সী মানুষরা এখানে আন্দোলনে এসেছেন। তাদের লাঞ্ছিত করা হলো। এটা কেমন বিচার? এই পুলিশ তো হাসিনার পুলিশ। ওপর থেকে দাবি পূরণের ঘোষণা না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না। আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করেই যাবো।

এদিকে শিক্ষকদের অবস্থানের সামনেই জলকামান ও সাঁজোয়া যান নিয়ে লাঠি হাতে অবস্থান করছে বিপুল সংখ্যক পুলিশ। ফলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চারুকলা অনুষদ এলাকায়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড