,

ঢাবি বিজ্ঞান ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন

news-image

শিক্ষা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইউনিটটিতেই সর্বাধিক আবেদন জমা পড়েছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে।

এ বছর মোট ১ লাখ ৩৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছে বিজ্ঞান ইউনিটে। তাই বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সঙ্গে তারিখের নৈকট্য কমাতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিপুল সংখ্যক পরীক্ষার্থী বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বলে তাদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় তুলনামূলকভাবে অনেক কম পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকে। বিধায় ৮ ফেব্রুয়ারি তারিখের ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা পূর্ব ঘোষিত ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।’

এক নজরে দেখে নিন বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষার পরিবর্তিত তারিখ:

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে। এর মধ্যে প্রথম পর্ব হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি।

 

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে